বিসিবির নির্বাচনে তিন ভাগের এক ভাগ প্রার্থী এমপি–মন্ত্রীদের স্বজন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বইছে নির্বাচনের হাওয়া। আগামী ৭ জুনের এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের পদচারণায় মুখর বিসিবি প্রাঙ্গণ। খোঁজ নিয়ে জানা গেছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে যেসব প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন, তাদের তিন ভাগের এক ভাগই সরকারি দল বিএনপির মন্ত্রী ও এমপিদের আত্মীয়-স্বজন।
বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে। তিনি গতকাল (২২ মে) সাংবাদিকদের বলেন, তিন ক্যাটাগরিতে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ (২৩ মে) মনোনয়নপত্র যাছাই–বাছাই করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
রিটার্নিং কর্মকর্তা জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের নাম জানিয়েছেন। কিন্তু ক্লাব ক্যাটাগরিতে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের নাম জানাননি। জানা গেছে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একটি করে পরিচালক পদের জন্য একজন করে প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এই তিন বিভাগে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া নিশ্চিতই বলা চলে।
বিএনপির মহাসচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমীন রংপুর বিভাগ থেকে একমাত্র প্রার্থী। রাজশাহী থেকে একমাত্র প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রণালয়েরই প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম । সিলেট বিভাগ থেকে পরিচালক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
ঢাকা বিভাগ থেকে প্রার্থী হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ছেলে সাইদ বিন জামান। চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক প্রার্থী মাঈন উদ্দিন চৌধুরী পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরীর চাচা। খুলনা বিভাগের প্রার্থী শান্তনু ইসলাম বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ভাই।
বিসিবির একাধিক সূত্র থেকে জানা গেছে, ক্লাব ক্যাটাগরিতে পরিচালক প্রার্থীদের মধ্যে আছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির তিন সদস্য ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ ও মির্জা ইয়াসির আব্বাস।
ইসরাফিল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ইব্রাহিম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও ইয়াসির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে।
মনোনয়নপত্র জমা দেওয়া বাকিদের বেশির ভাগও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অথবা কোনো নেতার আত্মীয়। ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের জন্য ১৮ জন, জেলা ও বিভাগে ১০ পদের জন্য ১৪ জন এবং বিভিন্ন সংস্থার ক্যাটাগরি–৩–এ একজনের বিপরীতে একজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনয়ন দেবে দুজন পরিচালক। মোট ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হবেন সভাপতি।

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা