বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দিন দিন এই নির্বাচন হয়ে দাঁড়াচ্ছে প্রতিদ্বন্দ্বিতাহীন। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ৩ প্রার্থী। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ জনের। এর মধ্যে ২৩ জন আসেন নির্বাচিত হয়ে এবং বাকি দুজন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত হয়ে। ২৫ পরিচালকের ভোটে হয় সভাপতি নির্বাচন।
নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ভোটে দাঁড়ানো ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান। প্রথমজন ক্যাটাগরি-১ এবং পরের দুজন ক্যাটাগরি-২ থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।
শরীফুল ইসলাম সরে দাঁড়ানোয় মিনহাজুল আবেদীন ও মঈন উদ্দিন চৌধুরীর এই বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া নিশ্চিত।
ক্যাটাগরি-১ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন সিলেট বিভাগের আবদুল কাইয়ুম চৌধুরী, ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, রাজশাহী বিভাগের মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগের মির্জা ফয়সল আমীন।
ক্যাটাগরি-১ থেকে পরিচালক হবেন মোট ১০ জন। তাদের মধ্যে সাতজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।
ঢাকার ক্লাব প্রতিনিধিদের নিয়ে ক্যাটাগরি-২ এ ১২টি পরিচালক পদের জন্য প্রার্থী ছিলেন ১৮ জন। লুৎফর রহমান ও মাহমুদ-উর-রহমান প্রার্থিতা প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বীর সংখ্যা এখন ১৬।
ক্যাটাগরি-৩ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!
২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড