নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, কী আছে এতে?

সিটিজেন জার্নাল ডেস্ক

ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে গোপনীয়তা সুবিধা চালুর পরিকল্পনা করছে প্ল্যাটফর্মটি। নতুন এ সুবিধার মাধ্যমে চ্যাট ও কলের সময় কারা ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন, তা ব্যবহারকারীরাই নিয়ন্ত্রণ করতে পারবেন।
কী থাকছে নতুন ফিচারে?
নতুন ফিচারে ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য চারটি বিকল্প রাখা হবে। এগুলো হলো- সবাই (এভরিওয়ান); শুধু পরিচিতি তালিকায় থাকা ব্যক্তি (কনটাক্টস অনলি); নির্বাচিত কয়েকজন ছাড়া পরিচিতির অন্যরা (কন্টাকস একসেপ্ট সিলেক্টেড পিপল) এবং কেউ নয় (নোবডি)। অর্থাৎ ব্যবহারকারী চাইলে নিজের ফোন নম্বর সবার কাছ থেকে গোপন রাখতে পারবেন।
তবে যারা হোয়াটসঅ্যাপে ইউজারনেম তৈরি করেছেন, কেবল তারাই এ সুবিধা পাবেন। বর্তমানে ইউজারনেম ব্যবহার করে কেউ যোগাযোগ করলে স্বয়ংক্রিয়ভাবে তার কাছ থেকে ফোন নম্বর গোপন রাখে হোয়াটসঅ্যাপ।
নতুন ফিচার চালু হলে ফোন নম্বর দৃশ্যমান রাখার প্রাথমিক সেটিংস বা ডিফল্ট অপশন থাকবে ‘কেউ নয়’। ফলে ব্যবহারকারী নিজে অনুমতি না দিলে আর কেউ তার ফোন নম্বর দেখতে পারবেন না।
তবে যারা আগে থেকেই কোনো ব্যবহারকারীর ফোন নম্বর নিজেদের মোবাইলের পরিচিতি তালিকায় রেখেছেন, তারা চ্যাট ও কলের সময় নম্বরটি দেখতে পারবেন। অর্থাৎ নতুন সুবিধা চালু হলেও আগে থেকে নম্বর সংরক্ষণ করা ব্যক্তিদের ক্ষেত্রে গোপনীয়তার এই নিয়ন্ত্রণ কার্যকর হবে না।
নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা ইউজারনেমের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে ফোন নম্বরের গোপনীয়তা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: সামা টিভি

সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা