পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
জেনসেন হুয়াং

নানা বিতর্কের মুখে অবশেষে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন জেনসেন হুয়াং। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি পদত্যাগ করেন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিচ্ছেন প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেস। এনভিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা এখন স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগ দেবে এবং জেনসেন হুয়াং আর কোম্পানির পরিচালনা পর্ষদে থাকবেন না।

৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং এনভিডিয়ার একজন সহ-প্রতিষ্ঠাতা এবং কোম্পানিটির চতুর্থ সর্বোচ্চ বিনিয়োগকারী। চীনা এক গুপ্তচরের সঙ্গে প্রেমের গুঞ্জন সামনে আসার পর থেকেই তিনি বেশ চাপে ছিলেন। এর মধ্যেই নিজ প্রতিষ্ঠানের এক কর্মীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে এলে তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়। অবশেষে তিনি দায়িত্ব ছাড়লেন।

বুধবার (১১ নভোম্বর) মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জেনসেন হুয়াং কোম্পানিরই এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। বিষয়টি সম্পর্কে অবগত ৫ জন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা (হেলথকেয়ার) বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কোম্পানির পদক্রম অনুযায়ী কিম্বার্লি সরাসরি জেনসেনের অধীনে কাজ করেন।

এনভিডিয়ার ভেতরেও জেনসেন ও কিম্বার্লির সম্পর্ক নিয়ে বেশ আলোচনা চলছিল। প্রতিষ্ঠানটির দুজন সাবেক কর্মী জানান, মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে এনভিডিয়ার একটি সম্মেলন চলাকালে এক হোটেলে হুয়াং ও পাওয়েলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও রয়েছে বলেও ওই দুই কর্মী জানিয়েছেন, তবে নিজেরা সেটি দেখেননি বলে দাবি করেছেন।

এর আগে অ্যালিস হুয়াং (ওরফে হুয়াং লে) নামের এক চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন জেনসেন হুয়াং। অ্যালিস হুয়াং মূলত বেইজিংয়ের হয়ে কাজ করা একজন গোয়েন্দা, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের অগ্রসর এআই চিপ প্রযুক্তি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা।

গত মাসে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ রয়েছে, তিনি এনভিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন যাতে তাদের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপগুলো চীনের জন্য আরও সহজলভ্য করা যায়। চীন অবশ্য এ গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করে একে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।

বিতর্কের মুখে এনভিডিয়ার বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে জেনসেন হুয়াং স্বীকার করেন, তিনি তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না। এরপর কোম্পানির বোর্ড বিষয়টি তদন্তের জন্য ‘ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজ’ নামের একটি ল’ ফার্মকে দায়িত্ব দেয়। এছাড়া মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি প্রভাবশালী কমিটির রিপাবলিকান নেতারাও অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগের বিষয়ে তার কাছে একটি রুদ্ধদ্বার ব্রিফিং চেয়েছেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

/এমএকে/