আমি শান্তিতে বিদায় নিচ্ছি, সবটুকু দিয়েছি: মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আমি শান্তিতে বিদায় নিচ্ছি, সবটুকু দিয়েছি: মেসি
লিওনেল মেসি

আর কিছুক্ষণ পর আকাশি-সাদা জার্সিতে আজ শেষবার মাঠে নামবেন নামছেন লিওনেল মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনা জাতীয় দলে তার ২১ বছরের পথচলা।

বিদায়ী ম্যাচের আগে নীরবতা ভেঙেছেন মেসি। আর্জেন্টিনার মানুষের উদ্দেশে দেওয়া আবেগঘন বার্তায় বলেছেন, ‘আমি শান্তিতে বিদায় নিচ্ছি। আমি সবকিছু দিয়ে চেষ্টা করেছি।’

বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা ও বেনিনের ম্যাচ। তার আগে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস’ ব্র্যান্ডের প্রকাশ করা এক ভিডিও বার্তায় মেসি বলেছেন, ‘সময়টা এসে গেছে। এই জার্সিটাই ছিল আমার স্বপ্ন, আমার গর্ব, আমার জীবন। এই জার্সিটাই ছিল আমার জীবন। আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমাদের খুব মনে পড়বে।’

আজ মনুমেন্তালে শুধু একটি ফুটবল ম্যাচ হবে না। হবে মেসিকে ঘিরে বিশাল উৎসব। ম্যাচের আগে ও পরে আছে নানা আয়োজন। মাঠে থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের অনেক সদস্যও।

/টিই/