মেসিকে কোচিং স্টাফ হিসেবে দলে রাখার দাবি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

রদোলফো সিঙ্গালানি- আর্জেন্টিনা ফুটবলে পরিচিত ও প্রভাবশালী ক্রীড়া সাংবাদিক। তিনি দাবি তুলেছেন আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের পর তাকে যেনো দলের কোচিং স্টাফে যুক্ত করা হয়।
টিওয়াইসি স্পোর্টসে নিজের কলামে সিঙ্গালানি লিখেছেন, ‘মেসির জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকার একটি উপায় আছে। হয়তো সব সময় নয়, তবে যখনই তিনি চাইবেন- এমনকি ফুটবলার হিসেবে খেলা চালিয়ে যাওয়ার সময়ও লিও এজেইজায় (বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার ট্রেনিং সেন্টার) আসতে পারেন। যখন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। তখন মেসি এসে কোচিং স্টাফের আরেকজন সদস্য হিসেবে থাকতে পারেন; তাকে থাকতেই হবে।’
মেসিকে আর্জেন্টিনা যে কিছুতেই ছাড়তে চায় না– সেই আকুতি বোঝা যায় এই কলাম থেকে।
সিঙ্গালানি আরও লেখেন, ‘আর্জেন্টিনার ট্রেনিং গ্রাউন্ডে মেসির হেঁটে বেড়ানোটাই খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেরা মানের ফুটবলাররা কেবল উচ্চপর্যায়ের বা সেরা মানুষদের কথাই গুরুত্ব দিয়ে শোনেন, আর এ ক্ষেত্রে সেটি হলো আর্জেন্টিনার জাতীয় দলের কোচিং স্টাফ। হয়তো স্কালোনি বিষয়টি খেয়াল করছেন, মেসিকে নিয়ে এই নতুন ধারণা বা নতুন সম্ভাবনার সূচনা হতে পারে।’
মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় বেনিনের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন মেসি। ঐতিহাসিক ম্যাচে মেসি পুরো ৯০ মিনিটই মেসি মাঠে থাকবেন বলে আশা করা হচ্ছে।

সংখ্যায় সংখ্যায় মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার