শিরোনাম

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে মিসর

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে মিসর
মিসরের গোলদাতা ইমান আশুর (বাঁয়ে)

বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউটে খেলছে মিসর। শেষ-৩২ রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ তে এগিয়ে আছে মিসর।

ম্যাচের ১৩ মিনিটে ইমান আশুরের গোলে এগিয় গেছে মিসর। ফ্রি-কিক থেকে দারুণ এক পরিকল্পিত আক্রমণ সাজান সালাহরা। সালাহ সরাসরি শট না নিয়ে ছোট পাস দেন ইমান আশুরকে। আশুরের প্রথম শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে বলটি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। বল ভেসে আসে বক্সে, আশুর এবার নিখুঁত হেডে জালে পাঠান।

প্রথমার্ধে মিসর ৩টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছি একটি। অস্ট্রেলিয়ার ৬ শটের একটি ছিল লক্ষ্যে। ৫৮ শতাংশ সময় বল ছিল মিসরের খেলোয়াড়দের দখলে।

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ের জন্য আর মাত্র ৪৫ মিনিট ব্যবধান ধরে রাখতে হবে মিসরকে। মিসর এর আগে ১৯৩৪ সালে নকআউটে খেলেছিল তারা, সেবার অবশ্য পুরো আসরই সরাসরি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল।

/টিই/