৪৬ বছর বয়সে রোনালদিনহোর নতুন অধ্যায়, কবে নামছেন মাঠে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইতালির ক্লাব রাভেন্নার হলুদ-লাল জার্সিতে ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহোর মাঠে নামা নিয়ে যে গুঞ্জন চলছিল, তা এবার সত্যি হওয়ার পথে। ক্লাব কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, আগামী ১৫ নভেম্বরই রাভেন্নার হয়ে সাবেক ব্যালন ডি’অরজয়ীর অভিষেক হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
ইতালীয় সংবাদমাধ্যম ‘ইল রেস্তো দেল কার্লিনো’-র এক প্রতিবেদনে বলা হয়েছে, সব কিছু ঠিক থাকলে সিরি সি-র ম্যাচে প্রথমবার রাভেন্নার পোশাকে দেখা মিলবে ৪৬ বছর বয়সি এ কিংবদন্তির। নিজেদের ঘরের মাঠ বেনেল্লি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে ডার্বি ম্যাচেই হতে পারে তার বহুল প্রতীক্ষিত অভিষেক। ওই দিন স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে দল দুটি।
রোনালদিনহোর মাঠে নামার খবর প্রকাশ্যে আসতেই নতুন করে উন্মাদনা ছড়িয়ে পড়েছ সমর্থকদের মাঝে। মাঠে নামার আগেই অবশ্য সমর্থকদের বাড়তি আনন্দ দিয়েছে বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান পাণিনি। সংগ্রাহক ও ভক্তদের জন্য তারা একটি বিশেষ এক্সক্লুসিভ প্যাক বাজারে এনেছে, যেখানে রাভেন্নার হলুদ-লাল জার্সিতে রোনালদিনহোর দুটি বিশেষ ফটো কার্ড যুক্ত করা হয়েছে। ফলে অভিষেক হওয়ার আগেই এ ব্রাজিলিয়ান তারকাকে নিজেদের স্মৃতির অ্যালবামে জায়গা করে দেওয়ার সুযোগ পাচ্ছেন ভক্তরা।
সব ঠিক থাকলে ১৫ নভেম্বরের ম্যাচ দিয়েই ইউরোপের ফুটবলে শুরু হতে যাচ্ছে রোনালদিনহোর ক্যারিয়ারের আরেকটি রঙিন অধ্যায়।

মেসির বিদায়ে রোনালদিনহোর আবেগঘন বার্তা