শিরোনাম

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?
বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮০ নম্বরে। ২০২৬ বিশ্বকাপে নেই বাংলাদেশ। তবে এই দেশের মানুষ যে ফুটবল পাগল তা ভালো করেই জানা আছে ফিফার। প্রায়ই ফিফা তাদের অফিসিয়াল পেজ থেকে বাংলাদেশকে নিয়ে নানা পোস্ট দেয়।

এবার ফিফা ওয়ার্ল্ড কাপ এর অফিসিয়াল পেজ থেকে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবির ক্যাপশনে লেখা হয়েছে- ‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?’ সঙ্গে জুড়ে দেওয়া হয় বাংলাদেশের পাতাকা।

ফিফা ওয়ার্ল্ড কাপ পেইজে বাংলাদেশকে নিয়ে করা পোস্ট।
ফিফা ওয়ার্ল্ড কাপ পেইজে বাংলাদেশকে নিয়ে করা পোস্ট।

পোস্ট করার ২৮ মিনিটের মধ্যে ৩ হাজার ৬০০ এর বেশি কমেন্ট, ৪৬ হাজারের বেশি রিঅ্যাক্ট দেখা গেছে। পোস্টটি শেয়ার হয়েছে ১ হাজার ৮০০’র বেশি।

বাংলাদেশ দল বর্তমানে র‌্যাংকিংয়ে বেশ পিছিয়ে থাকলেও হামজা চৌধুরী, সামিত সোমরা দলে যোগ দেওয়ার পর থেকে খেলায় উন্নতি করেছে। তাই বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে অন্য দেশের মানুষদের মধ্যেও দেখা গেছে আগ্রহ।

/টিই/