নতুন দল চাঁদপুরে ঋতুপর্ণা

নতুন দল চাঁদপুরে ঋতুপর্ণা
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

নারী ফুটবল লিগের পরবর্তী আসরে কোন দলগুলো অংশগ্রহণ করবে এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে নতুন দলগুলো অনুমোদন পাওয়ার আগেই তারকা ফুটবলারদের সঙ্গে চুক্তি করছে।
বাংলাদেশের নারী ফুটবলে বর্তমানে সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চাকমা। তিনি এবার চাঁদপুর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন বলে নিশ্চিত করেছেন দলটির ম্যানেজার মারুফ হোসেন শিকদার। শুধু ঋতুপর্ণাই নয় দলটিতে যোগ দিচ্ছেন শিউলি আজিম, কৃষ্ণা রাণীসহ কয়েকজন জাতীয় তারকা ফুটবলার।
গেলবার লিগে সেরা দল ছিল রাজশাহী স্টারস। ঋতুপর্ণা, আফিদা, রুপ্না অনেকেই ছিলেন সেই দলে।
এবার কৃষ্ণা ঘরোয়া লিগে চাঁদপুরের হয়ে খেলবেন। তিনি বলেন, ‘আমি চাঁদপুরে কথা দিয়েছি, তাদের হয়েই খেলবো।’
চাঁদপুর স্পোর্টিং ক্লাব সম্প্রতি ফুটসাল লিগে খেলেছে। এবারই প্রথম নারী ফুটবলে তারা অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছে।
চাঁদপুরের পাশাপাশি এবার ভালো দল গড়ছে আরাফাত রহমান কোকোর ইংরেজি প্রথম আদ্যক্ষরে গঠিত আর্ক৷ গতবার নারী লিগ না খেলতে পারা সাবিনা, মাসুরা, নিলারার এবার এই দলে খেলা প্রায় নিশ্চিতই।
বাফুফের নিয়ম অনুযায়ী নতুন দল নারী লিগে অংশগ্রহণ করতে হলে ২০ লাখ টাকা ফেডারেশন বরাবর পে-অর্ডার করতে হয়। নতুন দলগুলো ইতোমধ্যে খেলোয়াড়দের সাথে চুক্তি করলেও এখনো ফেডারেশনের নির্দেশিত অর্থ প্রদান করেনি বলে জানা গেছে।
বাফুফে নারী লিগ আয়োজনে ফিফার অর্থায়ন পায়। অথচ ক্লাবগুলো সেভাবে সুযোগ-সুবিধা পায় না ফেডারেশন থেকে।

১০০’র আগেই অলআউট বাংলাদেশ