বাংলাদেশকে সহজেই হারালো শ্রীলঙ্কা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বাংলাদেশকে সহজেই হারালো শ্রীলঙ্কা
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ‘এ’ দলের করা ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২১.৫ ওভারেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা ‘এ’ দল।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রান করে সিনেথ জয়াসুরিয়া ফিরলে ভাঙে ২৩ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার লাসিথ ক্রসপুলে ২৭ বলে করেন ২৯ রান। তিনে নেমে অপরাজিত ফিফটি করেন নিশান মাদুশকা (৫১*)।

এ ছাড়া ৩৬ বলে ৪৫ রান করেন অধিনায়ক প্রবণ রথনায়েকে। তাতে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন রকিবুল হাসান, সামিউন বসির ও আফিফ হোসেন।

এর আগে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন ৫৫ রান যোগ করে ভালো শুরু এনে দিয়েছিলেন। ইমন ২৯ বলে ৩২ এবং সাইফ ৩৬ বলে ২৮ রান করেন। এছাড়া ইফতিখার হোসেন করেন ৩১ রান। বাকিরা আসা-যাওয়ার মধ্যেই ব্যস্ত ছিলেন।

শ্রীলঙ্কার রাভিন্দু ফার্নান্দো ৩০ রানে নেন ৪ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন ওয়ানজা শাহান।

/টিই/