চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা
লামিনে ইয়ামাল

অ্যাঙ্কেলের সমস্যায় চ্যাম্পিয়ন্স লিগে আসছে ম্যাচে খেলতে পারবেন না লামিনে ইয়ামাল। লা লিগায় রবিবার ভিয়ারেয়ালের বিপক্ষে কাম্প ন্যুতে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন ইয়ামাল।

ম্যাচে দুই গোল হজমের পর পেনাল্টি মিস করেন ইয়ামাল। ম্যাচের পুরোটা সময় খেলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড, কিন্তু পরে অ্যাঙ্কেলে অস্বস্তি বোধ করেন। ফলে আগামী বুধবার (২৫ নভেম্বর) ইউরোপ সেরার মঞ্চে আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে ইয়ামাল খেলতে পারবেন না, আজ সোমবার (২৩ নভেম্বর) বিবৃতি দিয়ে জানিয়েছে বার্সেলোনা।

তবে ইয়ামালের সমস্যা তেমন ‘গুরুতর কিছু নয়।’ আগামী রবিবার (২৯ নভেম্বর) লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার আশা করছে কাতালান ক্লাবটি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ক্লাবের ১৭ ম্যাচের সবগুলোয় শুরুর একাদশে খেলেছেন ইয়ামাল, ১৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন।

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা চার ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। আর লা লিগায় ১৩ ম্যাচের ১২টি জিতে ৩৬ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে হান্সি ফ্লিকের দল।

/টিই/