১০০’র আগেই অলআউট বাংলাদেশ

১০০’র আগেই অলআউট বাংলাদেশ
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় রান ১০০’র আগেই অলআউট হয়েছে বাংলাদেশ। ৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর দল খেলতে পেরেছে মাত্র ৩৩ ওভার ৩ বল।
বৃষ্টির কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর খেলা শুরু হয়। ২৭ ওভারে ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ দল। চা-বিরতি থেকে ফিরে জাকের-শরিফুলরা টিকেছে আর ৬ ওভার ৩ বল। ৬ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে দুই অঙ্কের ঘরে রান করেন তিনজন। ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের ২৩ রান সর্বোচ্চ। মুমিনুল হক করেন ১৮ রান। এছাড়া তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ১৯ রান।
জাকের আলী (১), শরিফুল ইসলাম (২), তাসকিন আহমেদ (২) ও খালেদ আহমেদ (০) রানে আউট হন।
এর আগে ওপেনার তানজিদ হাসানকে (৩) ফিরিয়ে উইকেট পতনের শুরুটা করেন মার্কো ইয়ানসেন। লিটন দাসকেও (৮) আউট করেন ইয়ানসেন। তার তৃতীয় শিকার ছিল খালেদ। অধিনায়ক শান্ত আউট হন ৪ রানে।
কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন ৩টি করে উইকেট নেন। আনরিখ নর্কিয়া নেন ২ উইকেট। একই ওভারে উইকেট দুটি নেন তিনি। এছাড়া ১টি উইকেট পান সিমন হার্মার।

সাড়ে ৩ বছর পর ওয়ানডে দলে ফিরলেন ইয়াসির