যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, চালক নিহত

সিজেডএন স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে এক বন্দুকধারীর ধারাবাহিক গুলিবর্ষণে একজন নিহত এবং কিশোরসহ চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় আধা ঘণ্টার ব্যবধানে শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবার চালকও রয়েছেন। এ ঘটনায় জড়িত ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।
পুলিশের বরাতে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের প্রায় ৫ মাইল এলাকা জুড়ে মোট পাঁচটি স্থানে গুলি চালানো হয়। এর মধ্যে তিনটি ঘটনা ঘটে ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কের পূর্বমুখী লেনে এবং বাকিগুলো শহরের প্রধান সড়ক ট্রুম্যান রোডে। পুলিশ কর্মকর্তা জ্যাকব বেকিনা জানান, ভুক্তভোগীরা প্রত্যেকেই গাড়ি চালানোর সময় অন্য একটি গাড়ি থেকে হামলার শিকার হন। অ্যারোহেড স্টেডিয়ামে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ দেখতে যাওয়ার সময় আর্জেন্টিনার দুই সমর্থককে বহনকারী একটি উবার গাড়িও এ হামলার মুখে পড়ে। এতে চালকের পায়ে গুলি লাগলেও তার অবস্থা আশঙ্কামুক্ত। ম্যাচ শুরুর আগে পুলিশ পাহারায় ওই সমর্থকদের নিরাপদে স্টেডিয়ামে পৌঁছে দেওয়া হয়।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রুম্যান রোডে একটি গাড়ি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলে পুলিশ চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চালকের শরীরে গুলির আঘাতের চিহ্ন ছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় আহত অন্য তিন প্রাপ্তবয়স্ক ও এক কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। তদন্তকারীদের ধারণা, একই সন্দেহভাজন ব্যক্তি অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে এই হামলাগুলো চালিয়েছে। ঘটনার পর পুলিশ ইনডিপেনডেন্স শহরতলির একটি বাড়িতে অভিযান চালালেও অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এর আগে ১১ জুনের একটি অবৈধ অস্ত্র মামলার জেরেও কানসাস সিটি পুলিশ ওই যুবকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

হ্যাটট্রিকের পরও যে কারণে কেঁদেছিলেন মেসি