শিরোনাম

ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের অংশ হিসেবে লেবানন সংক্রান্ত শর্ত মেনে চলতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তপ্ত আলোচনা করেছেন। বিশেষ করে যখন তিনি আশঙ্কা করেছিলেন, লেবাননে ইসরায়েলের কার্যকলাপ এই সমঝোতা স্মারকটি পাস করানোর পথে বাধা হয়ে দাঁড়াবে।

এতে বলা হয়েছে, এই চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইসরায়েলপন্থি লবি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগে ইঙ্গিত দিয়েছিলেন, লেবানন একটি আলাদা বিষয়। কিন্তু এই সমঝোতা স্মারকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, এটি সমঝোতার একটি অংশ এবং ইসরায়েলকে অবশ্যই লেবাননে কোনো কার্যকলাপ না চালানোর শর্ত মেনে চলতে হবে।

এই অবস্থান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বহু ইসরায়েল-সমর্থক সদস্যের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি করেছে। তবে ট্রাম্প প্রশাসন এ সমালোচনার জবাব দিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি।

এদিকে, মার্কিন বাহিনী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও প্রস্থানকারী জাহাজগুলোর ওপর থেকে সব ধরনের অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী অবরোধ তুলে নিলো ওয়াশিংটন।

অন্যদিকে, ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল ট্যাঙ্কারগুলোকে নিরাপদে চলাচল করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন করা হতো।

বুধবার (১৭ জুন) স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে বলা হয়েছে, ইরান বাণিজ্যিক জাহাজগুলোকে ‘শুধুমাত্র ৬০ দিনের জন্য বিনা শুল্কে’ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের অনুমতি দেবে। পরে ভবিষ্যৎ প্রশাসনিক ও সামুদ্রিক

পরিষেবা ইরান, ওমান এবং অন্যান্য পারস্য উপসাগরীয় দেশগুলোর দ্বারা নির্ধারিত হবে।

ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো শুল্ক নেবে না, এর পরিবর্তে ‘পরিষেবা ফি’ আরোপ করবে। তবে এটাকে শিল্প বিশ্লেষকরা একটি আন্তর্জাতিক জলপথে আইনগতভাবে প্রশ্নবিদ্ধ বলে অভিহিত করেছেন।

/এসবি/