ইসরায়েলকে সমঝোতা স্মারকের প্রতি সম্মান জানাতে বললো চীন

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর এ বিষয়ে বিভিন্ন দেশ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। চীন এটিকে একটি ‘ইতিবাচক’ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে।
সমঝোতার শর্ত অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এ বিষয়ে চীন বলেছে, উভয় পক্ষেরই ‘সমান অবস্থানে থেকে’ আলোচনায় অংশ নেওয়া উচিত। শক্তি প্রয়োগ ‘কোনো সমাধান নয়’ বলেও জানিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলের উচিত নয় সমঝোতা স্মারকটি ক্ষুণ্ণ করা। তাদের উচিত চুক্তিতে উল্লিখিত প্রতিশ্রুতিগুলো সম্মান করা। এই চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টেই যুদ্ধের অবসান ঘটানোর বিষয় উল্লেখ রয়েছে।
চীন বলেছে, তারা ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এবং দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রস্তুত।
সূত্র: আল জাজিরা

ইরানের বন্দর থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র