অনুশীলন না করে বান্ধবীকে নিয়ে নাইটক্লাবে এমবাপ্পে, কোচের সতর্কবার্তা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে তৈরি হওয়া অস্বস্তি এখন বড় বিতর্কে রূপ নিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, দলের কোচ জোসে মরিনহোর সঙ্গে সরাসরি তপ্ত বাক্যবিনিময় করেছেন এ ফরাসি তারকা।
ঘটনার সূত্রপাত উয়েফা নেশনস লিগে ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচে। বাঁ হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে যান এমবাপ্পে। তবে চোট কাটিয়ে ওঠার সময়ে তার কিছু কর্মকাণ্ড ভালো চোখে দেখেননি মাদ্রিদের সমর্থকেরা। বান্ধবী এসতের এক্সপোসিতোর সঙ্গে প্যারিসের একটি নাইটক্লাবে সময় কাটানোর ছবি এবং পরবর্তীতে সুইস আল্পসে সাইক্লিং করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে রিয়ালের ভেতর-বাইরে।
স্প্যানিশ স্পোর্টস শো ‘এল চিরিংগিতো’র তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ অক্টোবর) ভালদেবেবাসে দলের সকালের নাশতার সময় এমবাপ্পের সঙ্গে আলাদা কথা বলেন মরিনহো। ফরাসি তারকার ওপর নিজের চরম অসন্তোষ প্রকাশ করেন কোচ। সংবাদমাধ্যমের সামনে আগলে রাখলেও মাঠের বাইরের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে এমবাপ্পেকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মরিনহো।
চোট কাটিয়ে সোমবার (৫ অক্টোবর) অনুশীলনে ফিরেছিলেন এমবাপ্পে। ধারণা করা হচ্ছিল, শনিবার (১০ অক্টোবর) ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে হয়তো তিনি মূল দলে ফিরবেন। তবে মঙ্গলবার সতীর্থদের সঙ্গে স্কোয়াডের অনুশীলনে তাকে দেখা যায়নি। এতে ভিয়ারিয়ালের বিপক্ষে মূল একাদশে থাকার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।
মাত্র কয়েক সপ্তাহ আগেই এমবাপ্পেকে নিয়ে ওঠা সব সমালোচনা উড়িয়ে দিয়েছিলেন মরিনহো নিজেই। তিনি বলেছিলেন, যে খেলোয়াড় এক মৌসুমে ৪০ গোল করতে পারে, তাকে দলের জন্য সমস্যা হিসেবে দেখা উচিত নয়। কিন্তু মাঠের বাইরের সাম্প্রতিক ঘটনাবলী মরিনহোর ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে বলেই মনে করছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।

রোনালদোর বক্তব্যের জবাবে যা বললেন পর্তুগাল কোচ