রোনালদোর বক্তব্যের জবাবে যা বললেন পর্তুগাল কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রোনালদোর বক্তব্যের জবাবে যা বললেন পর্তুগাল কোচ
পর্তুগাল ফুটবল দলের কোচ জর্জ জেসুস

ফিফা উইন্ডো চলাকালে পর্তুগাল ফুটবল দলের ক্যাস্প ছেড়ে যাওয়া নিয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) নিজের অবস্থান নিয়ে একটি দীর্ঘ বক্তব্য প্রকাশ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে কোচের প্রতিক্রিয়া জানতে চাইলে বক্তব্য পড়েননি বলে বিষয়টি এড়িয়ে যান পর্তুগালের কোচ। পরে তিনি বক্তব্য পড়ার কথা জানান এবং এই প্রসঙ্গে কথা বলেন।

রোনালদো অভিযোগ করেন, জেসুস নেশন্স লিগে তাকে খেলানোর ব্যাপারে দুইবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এ বিষয়ে কোচের মন্তব্য জানতে তার বাসার সামনে উপস্থিত হন সাংবাদিকরা। সেখানে জেসুস বলেছিলেন, রোনালদোর ওই বক্তব্য এখনও তিনি পড়েননি। তার প্রতিক্রিয়া ছিল, ‘আমি অনূর্ধ্ব-২১ দলের ম্যাচে ছিলাম। আমার এটা পড়ার সময় হয়নি।’

পরে পর্তুগিজ সংবাদপত্র রেকর্ড এক প্রতিবেদনে জানায়, রোনালদোর বক্তব্য পড়ার পর এই প্রসঙ্গে কথা বলেছেন জেসুস। তিনি বলেন, ‘আমি বক্তব্য পড়েছি। আর এখন, প্রতিদিন আমি যেটা করি, আমি কাজ করতে ফেডারেশনে যাবো। তারপর দল ও পর্তুগিজ জাতীয় দল নিয়ে ভাববো। এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

/টিই/