বিএনপির হাতে বেশিদিন সময় নেই: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি যদি অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনোমিক সেক্টরকে ধরে রাখতে পারতো তাহলে হয়তো আমি তাদের বিষয়ে আশাবাদী হতে পারতাম, তারা তাদের মেয়াদটা ভালোভাবে শেষ করতে পারতো। কিন্তু তারা যেভাবে ফল্ট করছে, তাতে তাদের হাতে বেশিদিন সময় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৬ জুন) দুপুরে নগরীর রামঘাট এলাকায় একটি কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, যারা ছায়া বাজেট দিতে পারে, তারা বাজেটও প্রণয়ন করতে পারে। সেই সক্ষমতার পলিসিগতভাবে আমাদের তৈরি হয়েছে। রাষ্ট্র পরিচালনায় আমাদের এক থেকে দেড় বছরের অভিজ্ঞতা রয়েছে। এখন আমাদের প্রয়োজন সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।
তিনি বলেন, আমরা দেখছি দেশে মব জাস্টিস বেড়ে গেছে। গত এক মাসেই ধর্ষণের শিকার হয়েছে ৮৪ জন। এর মধ্যে ৬ জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সব পরিসংখ্যানে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথমদিনে বলেছিলেন মব বন্ধ করে দিবেন। কিন্তু আমরা মব বাড়তে দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রেই সরকার দলীয় লোকজনের সংশ্লিষ্টতা দেখছি।
এনসিপির এই নেতা বলেন, সরকার যে শুধুমাত্র জুলাই অভ্যুত্থান, মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ফেল করেছে তা নয়। সরকার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষেত্রেও ফেল করেছে। এই সরকার কখনোই অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা, প্রশাসন পরিচালনা বা দেশ পরিচালনায় ভালো ছিল না। এসব কারণে ইতোমধ্যে বিএনপি অজনপ্রিয় একটি সরকারে পরিণত হয়েছে

সংখ্যাভিত্তিক বাজেট দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ