জাবিতে নতুন ২ উপ-উপাচার্য নিয়োগ

জাবিতে নতুন ২ উপ-উপাচার্য নিয়োগ
জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম উপ-উপাচার্য (প্রশাসন) এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।
শনিবার (৬ জুন) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ যেটি আগে হবে, ততদিন তারা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, সংবিধি ও বিধিবিধানের আওতায় উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন তারা। প্রজ্ঞাপনে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করবো।
অন্যদিকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে এ দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ট্রেজারার নিয়োগ