লেবাননের সেনাদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা হিজবুল্লাহর

সিটিজেন ডেস্ক

লেবাননের একটি সামরিক যানে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ সেনা সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি হামলাকে একটি ‘সুচিন্তিত ও পূর্বপরিকল্পিত অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। এ হামলা দক্ষিণ ও পশ্চিম বেকাসহ লেবাননের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান আগ্রাসনের ধারাবাহিকতারই নতুন এক সংস্করণ বলেও জানিয়েছে হিজবুল্লাহ।
হামলার নিন্দা জানানোর পাশাপাশি লেবাননের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, দেশের সার্বভৌমত্ব ও জনগণের রক্তের প্রতি বর্তমান কর্তৃপক্ষের চরম অবহেলা এবং একের পর এক বিনাশর্তে ছাড় দেওয়ার স্বাভাবিক পরিণতিতেই এ দুঃখজনক হামলার ঘটনা ঘটেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ওয়াশিংটনে শত্রুপক্ষের শর্তের কাছে লেবানন সরকারের সম্পূর্ণ আত্মসমর্পণই ইসরায়েলকে দেশের জনগণ ও সেনাবাহিনীর রক্ত নিয়ে নির্বিচারে ছিনিমিনি খেলতে উৎসাহিত করেছে। পরিশেষে, এ জঘন্য আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে লেবাননের জাতীয় সেনাবাহিনীর প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে হিজবুল্লাহ।
সূত্র: আল জাজিরা

উত্তেজনার মধ্যেই লেবাননের ৫ এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের