শিরোনাম

‘মেসিকে ব্রাজিল দলে খেলানোর কথা ভাবছিলাম’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘মেসিকে ব্রাজিল দলে খেলানোর কথা ভাবছিলাম’
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা (বাঁয়ে) ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

ফিফা বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। এর ছোঁয়া লেগেছে আন্তর্জাতিক রাজনীতির আঙিনাতেও। মেগা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ড্র করে ব্রাজিল পয়েন্ট হারালেও উল্টো রথ দেখিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে একাই তিন গোল করে রেকর্ড বুকে ঝড় তুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

মেসির চোখধাঁধানো পারফরম্যান্সের রেশ পৌঁছে গেছে জেনেভায় চলমান জি-৭ সামিটের সংবাদ সম্মেলনেও। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়কের এমন কীর্তিতে রসিকতা করেন ব্রাজিলের ফুটবলপ্রেমী প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি মন্তব্য করেন, মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সাইন করাতে চেয়েছিলাম। সে সময় নিজের দলের প্রথম ম্যাচের ড্র নিয়ে কথা বলার পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, অন্য বড় দলগুলোর শুরুটাও মসৃণ হয়নি। উদাহরণ টেনে তিনি বলেন, কেপ ভার্দের সাথে স্পেনের ড্র করাটা তাদের চেয়েও খারাপ ছিল। ব্রাজিলকে নিয়ে যখনই সবার মনে সংশয় তৈরি হয়, তখনই তারা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বলেও মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করার মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে ভাগ বসিয়েছেন মেসি। বিশ্বরেকর্ড ছোঁয়া এই মহাতারকা নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবেন অস্ট্রিয়ার বিপক্ষে।

/এমএকে/