শিরোনাম

দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি
বিমানবন্দরে হজযাত্রীরা

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি।

বৃহস্পতিবার (১৮ জুন) হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সময় ১৮ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটে এসব যাত্রীরা দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করেছে ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি।

হজ অফিস সূত্রে জানা গেছে, এসব ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৪ হাজার ৩২০ জন হাজি।

এবার হজ পালন করতে গিয়ে মোট ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় ১ জন মারা গেছেন।

চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৪ জন মদিনায় এবং ১ জন জেদ্দায় মারা গেছেন।

এ বছর ১৮ এপ্রিল হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয়, আর শেষ হয় ২১ মে শেষ হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

/জেএইচ/