হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ পারেইরা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পারেইরা। স্থানীয় সময় বুধবার (১৭ জুন) দেশটির সামারিতানো বারা হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
৮৩ বছর বয়সী সাবেক এ কোচের শরীরে ২০০৩ সালে হজকিন্স লিম্ফোমা ক্যানসার ধরা পড়েছিল। তবে তার বর্তমান শারীরিক অবস্থা কিংবা ঠিক কখন তিনি হাসপাতালে এসেছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম সফল এ কোচ ২০০৬ সালের বিশ্বকাপেও দলটির ডাগআউট সামলেছেন। তার অধীনেই সেলেসাওরা ২০০৪ সালের কোপা আমেরিকা ও ২০০৫ সালের কনফেডারেশনস কাপের শিরোপা ঘরে তোলে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রেকর্ড ১৭৭টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন পারেইরা। যেখানে তার অধীনে দল ১২৪টি জয় ও ৩৯টি ড্রয়ের বিপরীতে হেরেছে মাত্র ১৪টি ম্যাচে।
এর আগে, ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলেও কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে ২০১৪ সালের বিশ্বকাপে লুইজ ফেলিপে স্কলারির অধীনে টেকনিক্যাল সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন। শুধু ব্রাজিলেই নয়, বিশ্ব ফুটবলের এই প্রখ্যাত ট্যাকটিশিয়ান আরও চারটি ভিন্ন দেশকে বিশ্বকাপে কোচিং করিয়েছেন। এর মধ্যে রয়েছে কুয়েত (১৯৮২), সংযুক্ত আরব আমিরাত (১৯৯০), সৌদি আরব (১৯৯৮) এবং দক্ষিণ আফ্রিকা (২০১০)।

এক গোলে এগিয়ে বিরতিতে কলম্বিয়া