শিরোনাম

ট্রাম্পের সমঝোতা স্মারক স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ফরাসি প্রেসিডেন্ট

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ট্রাম্পের সমঝোতা স্মারক স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ফরাসি প্রেসিডেন্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসের ভার্সাই প্রাসাদে ট্রাম্পের সমঝোতা স্মারক স্বাক্ষরের একটি ভিডিও প্রকাশ করেছেন।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতে ভার্সাইতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে স্বাক্ষর করেছেন।’

তিনি আরও লেখেন, এই চুক্তিটি স্থায়ী শান্তির পথ প্রশস্ত করে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সুযোগ তৈরি করেছে। এটি আমাদের দেশবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শীঘ্রই জ্বালানির মূল্য হ্রাসে সক্ষম করবে।

এর আগে দীর্ঘ তিন মাসের অধিক সময় ধরে চলা সংঘাত ও উত্তেজনার পর অবশেষে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছেছে বলে ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত সোমবার (১৬ জুন) মধ্যস্থতাকারী এই দেশের ঘোষণার পরপরই পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/