শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

স্বাগতিক উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ। শেষ মুহূর্তের রোমাঞ্চকর গোলে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে এ পরাজয়ে নিজেদের ঘরের মাঠের টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হলো উজবেকিস্তানকে।
খেলা শুরুর মাত্র ৩ মিনিটের মাথায় পূর্ণিমা মারমার চমৎকার ক্রস থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন আলমিনা। তবে এ উল্লাস বেশি সময় ধরে রাখা যায়নি। ১৭ মিনিটের মাথায় সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর দুই দলই দারুণ লড়াই জমিয়ে তোলে। গ্যালারিশূন্য মাঠের একপাশ থেকে ইউটিউব সম্প্রচারে ম্যাচজুড়েই শোনা যাচ্ছিল বাংলাদেশ দলের প্রধান কোচ সাইফুল বারী টিটুর দিকনির্দেশনা।
৯০ মিনিট পর্যন্ত ম্যাচটি ১-১ সমতা ছিল। ছয় মিনিটের ইনজুরি টাইমে আসে জয়সূচক গোলটি। মিডফিল্ড থেকে বাড়ানো বলে বক্সের ভেতর থেকে গোল করেন রুনা আক্তার।
এইচ গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ফিলিপাইন। প্রথম ম্যাচে তারা উজবেকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল। ফলে গোল ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। ১১ অক্টোবর ফিলিপাইনের বিপক্ষে ম্যাচটি ড্র হলে দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে মূল পর্বের টিকিট পাবে ফিলিপাইন। তাই ফিলিপাইনকে হারিয়েই চূড়ান্ত পর্বে পা রাখতে হবে বাংলাদেশকে।
ফিলিপাইনকে মোকাবিলার পরিকল্পনা নিয়ে কোচ জানান, আমরা ম্যাচটি দেখেছি, তাদের খেলার ধরণ ও শক্তি সম্পর্কে জানি। আমাদের আরো উন্নতি করতে হবে। দুই দিন রয়েছে ম্যাচের আগে, আগামীকাল একটু রিকভারি ও পরের দিন অনুশীলনে প্রস্তুতি।

৪৬ বছর বয়সে রোনালদিনহোর নতুন অধ্যায়, কবে নামছেন মাঠে