বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকবেন ট্রাম্প

বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকবেন ট্রাম্প
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের চলতি আসরের স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১৯ জুলাই) বাঙলাদেশ সময় দিবাগত রাতের এ মেগা ফাইনালে উপস্থিত থাকার পাশাপাশি বিজয়ী দলের হাতে ট্রফিও তুলে দেবেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার (১৬ জুলাই) সংবাদমাধ্যমকে ট্রাম্পের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও এ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন। সুইস সংবাদমাধ্যম ‘ব্লু স্পোর্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিউ জার্সি নিউ ইয়র্ক স্টেডিয়ামে ট্রাম্পের সঙ্গে যৌথভাবেই বিজয়ীদের ট্রফি প্রদান করবেন তিনি। ইনফান্তিনো আরও বলেন, টুর্নামেন্টের ঐতিহ্য অনুযায়ী আয়োজক দেশের রাষ্ট্রপ্রধানই ফিফা সভাপতির সঙ্গে ট্রফি হস্তান্তর করেন। এর আগে ২০২২ বিশ্বকাপে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একইভাবে বিশ্বজয়ীদের হাতে ট্রফি তুলে দিতে দেখা গেছে।
অবশ্য নিউ জার্সির এ স্টেডিয়ামে ট্রাম্পের পূর্ব অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। এ মাঠেই ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির হাতে ট্রফি তুলে দেওয়ার সময় গ্যালারি থেকে দর্শকদের তীব্র দুয়োধ্বনি শুনতে হয়েছিল তাকে। চলতি বিশ্বকাপে ট্রাম্পকে এখনো গ্যালারিতে দেখা না গেলেও নেপথ্যে তিনি বেশ সক্রিয় ছিলেন। নকআউট পর্বের আগে মার্কিন তারকা ফোলারিন বালোগানের বিতর্কিত লাল কার্ডের নিষেধাজ্ঞা পর্যালোচনার জন্য তিনি সরাসরি ফিফা সভাপতিকে ফোন করেছিলেন। শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

নিলামে রেকর্ড দামে বিক্রি হলো পেলের সেই জার্সি 