শিরোনাম

ইসরায়েলে দূতাবাস খোলার ঘোষণা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্টের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইসরায়েলে দূতাবাস খোলার ঘোষণা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্টের
কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা

গাজায় ইসরায়েলি গণহত্যামূলক কর্মকাণ্ডের মধ্যেই জেরুজালেমে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা। সেইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে করা অভিযোগ প্রত্যাহার করবেন বলেও জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে এসপ্রিয়েল্লা বলেন, ইসরায়েলের সঙ্গে ঐতিহাসিক মৈত্রী পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে জেরুজালেমে একটি দূতাবাস খোলা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় কলম্বিয়া তার হস্তক্ষেপ প্রত্যাহার করবে।

এই ঐতিহাসিক মামলায় ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে।

‘ডিফেন্ডার্স অব দ্য হোমল্যান্ড’ দলের কট্টর ডানপন্থী নেতা দে লা এসপ্রিয়েল্লা তার বামপন্থী পূর্বসূরি গুস্তাভো পেত্রোর থেকে সম্পূর্ণ বিপরীত। পেত্রো ইসরায়েলের কঠোর সমালোচক ছিলেন। তবে এসপ্রিয়েল্লা ইসরায়েলের প্রতি নমনীয়।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/