শিরোনাম

সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে হামলা ইরানের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে হামলা ইরানের
ইরানের হামলার স্যাটেলাইট চিত্র। ছবি: রয়টার্স

সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) বরাত দিয়ে সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানশাহরে ইরানি সৈন্য হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

তবে এই হামলার বিষয়ে সিরীয় সরকার বা মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু হওয়া হামলা অব্যাহত থাকবে, ততদিন এই জলপথ দিয়ে কোনো তেল বা গ্যাস রপ্তানি করা হবে না বলেও জানিয়েছে ইরানের অভিজাত এই বাহিনী।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/