আয়ারল্যান্ডে ৫ বিলিয়ন ইউরো বিনিয়োগ করছে ইন্টেল

সিজেডএন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন চিপের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আয়ারল্যান্ডে ৫ বিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা করছে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৭০ হাজার কোটি টাকা। মূলত এআই সিস্টেমে ব্যবহৃত প্রসেসরের উৎপাদন বাড়াতে বিনিয়োগের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ডাবলিনের পশ্চিমে অবস্থিত লেইক্সলিপ কারখানার আধুনিকায়ন করা হবে। এর ফলে উৎপাদন বৃদ্ধি এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার হবে। পাশাপাশি সাইটটির বিদ্যমান ক্লিনরুম স্পেসের সক্ষমতাও বাড়ানো হবে।
বর্তমানে বিশ্বব্যাপী এআই ডেটা সেন্টারে ব্যবহৃত চিপের চাহিদা বাড়ছে। এজন্য টেক কোম্পানিগুলো উন্নত সিলিকনের প্রয়োজনীয়তা বাড়াচ্ছে। ইন্টেল তার ইন্টেল-৩ নোডে নির্মিত ইন্টেল জিওন-৬ এবং পরবর্তী প্রজন্মের ইন্টেল জিওন সরবরাহ করার জন্য আয়ারল্যান্ডে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করছে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘চিপস অ্যাক্ট’-এর মাধ্যমে ইউরোপে উৎপাদন বাড়িয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপের জন্য বিদেশী নির্ভরতা কমাতে কাজ করছে।
ইন্টেলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও চিফ টেকনোলজি অ্যান্ড অপারেশনস অফিসার নাগা চন্দ্রশেখরণ বলেছেন, ‘এই বিনিয়োগের উদ্দেশ্য উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং ইন্টেলের গ্রাহকদের কাছে আমাদের পরিষেবা আরও বাড়ানো।’
এর ফলে আয়ারল্যান্ড বিশ্বের সবচেয়ে উন্নত উৎপাদন ব্যবস্থার শীর্ষ সারিতে থাকবে বলেও জানান তিনি।
আর্থিক সংকট কাটাতে দুই বছর আগে আয়ারল্যান্ডের ‘ফ্যাব-৩৪’ সেমিকন্ডাক্টর কারখানার মালিকানা বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাপোলোর কাছে বিক্রি করে ইন্টেল। তবে চলতি বছরের শুরুতে ১ হাজার ৪০০ কোটি ডলারের বেশি খরচ করে কারখানাটির পূর্ণ নিয়ন্ত্রণ ফেরত নেওয়ার ঘোষণা দেয় কোম্পানিটি।
সেমিকন্ডাক্টর খাতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গত ছয় মাসে ইনটেলের শেয়ারদর দ্বিগুণেরও বেশি বেড়েছে। এআই কোম্পানিগুলোর কম্পিউটিং ক্ষমতার চাহিদা সরবরাহের তুলনায় অনেক বেশি হওয়ায় ইন্টেলের মতো নিজস্ব উৎপাদন ক্ষমতাসম্পন্ন কোম্পানিগুলো বাড়তি সুবিধা পাচ্ছে বলে জানান বিশ্লেষকরা।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, ইন্টেল

স্বেচ্ছায় অবসর নিচ্ছেন প্রযুক্তিকর্মীরা, কিন্তু কেন?