শিরোনাম

ফাইনালের আগে ইনজুরিতে ইয়ামাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফাইনালের আগে ইনজুরিতে ইয়ামাল
দলের সঙ্গে অনুশীলন করেননি লামিনে ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে দেখা দিয়েছে দুশ্চিন্তা। দলের অন্যতম সেরা খেলোয়াড় লামিনে ইয়ামাল চোটে পড়েছেন। স্প্যানিশ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে ইয়ামাল আজ দলের সঙ্গে অনুশীলন করেননি।

ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজও দেখা গেছে। যা স্পেন শিবিরে নতুন করে শঙ্কা তৈরি করেছে।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, আজ আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে ইয়ামালকে। তার শারীরিক অবস্থা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে মেডিকেল টিম। তবে এখন পর্যন্ত স্পেন ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ইয়ামালের ইনজুরি নিয়ে বিস্তারিত জানায়নি।

চলতি বিশ্বকাপে গতি, ড্রিবলিং এবং সুযোগ তৈরি করার দক্ষতায় প্রতিপক্ষ রক্ষণকে বারবার পরীক্ষায় ফেলেছেন ইয়ামাল। ফাইনালে তার অনুপস্থিতি বা শতভাগ ফিট না থাকা স্পেনের জন্য বড় ধাক্কা হতে পারে।

বিশ্বকাপের ফাইনালে ১৯ জুলাই মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।

/টিই/