ফাইনাল হারলেও বীরোচিত সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। তবুও লিওনেল মেসিদের বীরোচিত লড়াইয়ে গর্বিত পুরো দেশ। বিশ্বমঞ্চে রানার্সআপ হয়ে মাঠ ছাড়লেও প্রিয় দলের প্রতি সমর্থকদের ভালোবাসায় এতটুকু ঘাটতি পড়েনি। আর তাই যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসা বীরদের রাজকীয় অভ্যর্থনা জানাতে দেশজুড়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট মিলেই দলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘খেলোয়াড়দের অনেক অনেক ধন্যবাদ! শেষ পর্যন্ত আমরা বুক চিতিয়ে লড়াই করেছি। আর্জেন্টিনা সবসময়ই সবার ওপরে।’
রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে ফাইনাল হারের কষ্ট মেনে নেওয়া কঠিন হলেও, প্রাথমিক ধাক্কা কেটে গেলে ফুটবলাররা বুঝতে পারবেন তারা দেশে কত বড় অর্জন বয়ে এনেছেন।
জাতীয় দলটি দেশে পৌঁছানোর পর যে দিন সমর্থকদের নিয়ে উদযাপনে মাতবে, সে দিনই এই সরকারি ছুটি কার্যকর করা হবে। খেলোয়াড়দের দেশে ফেরার সময়সূচির ওপর ভিত্তি করে ছুটিটি সোমবার নাকি মঙ্গলবার হবে, তা চূড়ান্ত করা হবে।
প্রেসিডেন্টের ঘোষণার সাথে সঙ্গতি রেখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) পরবর্তী দুই দিনের সমস্ত ফুটবল কার্যক্রম স্থগিত করেছে। মাঠে কাঙ্ক্ষিত জয় না এলেও পুরো টুর্নামেন্টজুড়ে মেসিদের নিবেদন জয় করে নিয়েছে কোটি ফুটবলপ্রেমীর মন। এখন শুধু অপেক্ষা বীরদের ঘরের মাটিতে বরণ করে নেওয়ার।

মেসির বিষাদময় বিদায়
১২০ মিনিটে অন টার্গেট একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা