৫ নতুন মুখ নিয়ে ব্রাজিল দল ঘোষণা আনচেলত্তির

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৫ নতুন মুখ নিয়ে ব্রাজিল দল ঘোষণা আনচেলত্তির
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি

আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। চমক দিয়েছেন তিনি। ২৬ সদস্যের দলে জায়গা হয়নি অ্যালিসন বেকার, এদেরসন, মার্কিনিওস, ক্যাসেমিরো, এদের মিলিতাও ও লুকাস পাকেতার মতো তারকাদের।

নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ঘোষিত দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার। তারা হলেন- আন্দ্রে লুইজ, মারলন গোমেস, জনাথন জেসুস, অ্যালিসন সান্তানা ও অ্যালান।

অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতি থাকলেও ব্রাজিলের স্কোয়াডে পরিচিত মুখের অভাব নেই। দলে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও, এন্দ্রিক, গ্যাব্রিয়েল ম্যাগালেস ও ব্রুনো গিমারায়েসের মতো ফুটবলাররা। তারপরও সামগ্রিকভাবে দলটি বেশ তরুণ। জাতীয় দলের হয়ে অধিকাংশ খেলোয়াড়ের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও তুলনামূলক কম। কয়েকজনের ঝুলিতে রয়েছে মাত্র এক-দুটি ম্যাচ।

আগামী ১৪ নভেম্বর সিঙ্গাপুরে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির দল।

দলের বেঞ্চ শক্তি যাচাই করতে দুটি ম্যাচকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন ব্রাজিল কোচ।

/টিই/