ফিফা বিশ্বকাপে টায়ার-ই তে রানার্সআপ বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ফিফা বিশ্বকাপে টায়ার-ই তে রানার্সআপ বাংলাদেশ
রানার্সআপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবর দল

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬-এর টায়ার ‘ই’ এর ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

গ্রুপ পর্বের পঞ্চম দল নিয়ে গঠিত হয় টায়ার-ই।

ম্যাচে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের হয়ে হ্যাটট্রিক করেছেন মোহি। তিনি ১৪, ২৬ ও ৩৯ মিনিটে গোল করেন। দলের অন্য গোলটি করেন পেনেল, ১৬ মিনিটে। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন তাকিব।

প্রথমবার অনুষ্ঠিত এই বিশ্বমঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের পারফরম্যান্স একদম খারাপ ছিল না। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬ দলের মধ্যে পঞ্চম হয়ে টায়ার 'ই'-তে ওঠে বাংলাদেশ। রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দলকে।

/টিই/