খেলা শুরু হতেই ফিরলেন লিটন

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
খেলা শুরু হতেই ফিরলেন লিটন
লিটন দাস

বৃষ্টিতে খেলা বন্ধ থাকার সময় চা-বিরতিও হয়েছে। ফলে খেলা বেশিক্ষণ বন্ধ ছিল তা বলার উপায় নেই। তবে মাঠে ফিরে বাংলাদেশের চিত্রটা একই। বিরতির আগে ১১ বলের মধ্যে হারিয়েছিল ৩ উইকেট।

চা-বিরতি থেকে ফেরার পর প্রথম ওভারেই আউট হন লিটন দাস। ওয়ারিক্যানের বলে এলবিডব্লিউ হন লিটন। রিভিউ নিয়েও লাভ হয়নি বাংলাদেশ দলের।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৫ উইকেটে ৩৭ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ৬৪ রানে।

ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। মুমিনুল হক মাথা ও কাপালের মাঝে আঘাত পেয়েছিলেন ফিল্ডিংয়ের সময়। তার কনকাশন সাব হিসেবে ব্যাট করতে নামেন জাকের আলী। এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে লিটনের বদলি হিসেবে উইকেট কিপিংও করেন তিনি।

ষষ্ঠ উইকেটে মিরাজ ও জাকের জুটি গড়তে না পারলে বাংলাদেশের বিপদ আরও বাড়বে। এখন পযর্ন্ত তৃতীয় দিনটা ওয়েস্ট ইন্ডিজের তা বলাই যায়।

/টিই/