‘হয়তো রোনালদো মেসির মতো হতে চান’

‘হয়তো রোনালদো মেসির মতো হতে চান’
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি কে সেরা। এই বিতর্ক এখনও চলছে। সাবেক ইংলিশ ফুটবলার জো কোল মেসি ও রোনালদোর মধ্যকার শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলতে গিয়ে এবার বললেন, হয়তো মনে মনে মেসির মতো হতে চেয়েছেন রোনালদো।
মেসি ও রোনালদোর মধ্যে মেসিকেই বেছে নিয়েছেন লিভারপুল ও চেলসিতে খেলা প্লেমেকার জো কোল।
টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জো কোল বলেছেন, ‘আমার মনে হয়, একজন ফুটবলার যত কিছুই জিতুক না কেনো, তার ভেতরে কোনো না কোনো আফসোস থেকেই যায়। আমার ধারণা, ক্রিশ্চিয়ানো রোনালদোরও নিশ্চয়ই এমন কিছু রাত আসে, যখন তিনি মনে মনে ভাবেন, ‘ইশ, আমি যদি লিওনেল মেসির মতো এতোটা ভালো হতে পারতাম!’
মেসি তার ক্যারিয়ারে যা অর্জন করেছেন, এখন চাইলে নিশ্চিন্তে ঘুমাতে পারেন বলেও মন্তব্য করেছেন কোল, ‘মেসির সবই ঠিকঠাক। একমাত্র সেই এখন চাইলে নিশ্চিন্তে ঘুমাতে পারে।’
শেষে আর্জেন্টাইন অধিনায়কের পেশাদারত্ব নিয়ে ব্যঙ্গও করেছেন কোল। তার মতে, ‘আমার মনে হয়, মেসি কখনো কখনো ভাবেন, ‘ইশ, নেইমারের মতো যদি কয়েকটা রাত বাইরে কাটিয়ে একটু আনন্দ করতে পারতাম!’