এশিয়া সফরে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া। আগামী শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরে হতে যাওয়া ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড থাকবে রাফিনিয়ার বাহুতে।
নিয়মিত অধিনায়ক মার্কিনিয়োস চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে পেশির চোটে পড়েন পিএসজির ডিফেন্ডার মার্কিনিয়োস।
মার্কিনিয়োসের অনুপস্থিতিতে অধিনায়ক নির্বাচনের জন্য কয়েকজনের নাম বিবেচনায় নিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি ও তার কোচিং স্টাফরা। সম্ভাব্যদের তালিকায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, ব্রুনো গিমারেস ও গাব্রিয়েল মাগালিয়াস।
তবে শেষ পর্যন্ত আগের আন্তর্জাতিক বিরতিতে নির্ধারিত নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নেন ইতালিয়ান এই কোচ।
মার্কার প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাফিনিয়া মাঠে না থাকলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গিমারেস।
জাপানের বিপক্ষে ম্যাচের পর আগামী ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল। এর মধ্য দিয়ে শেষ হবে সেলেসাওদের ২০২৬ সালের আন্তর্জাতিক সূচি।

পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল: জামাল ভূঁইয়া