পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল: জামাল ভূঁইয়া

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচে পাঁচ গোল করে, ক্লিনশিট রেখেছে বাংলাদেশ ফুটবল দল। তবে, পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে সতর্ক জামাল ভূঁইয়া। এই ডিফেন্সিভ মিডফিল্ডারের মনে হচ্ছে, শ্রীলঙ্কা ম্যাচের চেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেমি-ফাইনালে।
ফাইনালে ওঠার লড়াইয়ে পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।
পাকিস্তান দলও ইতোমধ্যে দেখিয়েছে উন্নতির ছাপ। প্রতিযোগিতার রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে তারা হারে ৩-২ গোলে। এরপর মালদ্বীপকে ইজাজ-নাজিবরা উড়িয়ে দেন ৩-০ ব্যবধানে।
‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারের মঞ্চে আসা পাকিস্তান ফুটবল দলকে সমীহ করছেন জামাল। এবিজি স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুশীলনের ফাঁকে কথা বলেন জামাল ভূঁইয়া।
জামাল বলেন, ‘(শ্রীলঙ্কার বিপক্ষে) ম্যাচ ভালো ছিল। আমরা চারটা গোল করেছি। ক্লিনশিট আবারও করেছি, তাই সব মিলিয়ে আমরা সবাই তৃপ্ত এবং খুশি। এখন মনোযোগ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। কারণ, আমি মনে করি, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’
শ্রীলঙ্কা ম্যাচে সেরা একাদশে ছিলেন না জামাল। ৮১তম মিনিটে বদলি নামেন তিনি। এর আগে ভুটানের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে তো ছিলেনই, করেন অধিনায়কত্বও।

ছাঁটাই হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক