নেইমারের ব্রাজিল দলে ফেরা পিছিয়ে যাচ্ছে

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ব্রাজিল জাতীয় দলে নেইমারের প্রত্যাবর্তন কি হবে? আপাতত পিছিয়ে যাচ্ছে তার জাতীয় দলে ফেরা এমনটি বললে বোধহয় ভুল হবে না। আসছে জুনে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ব্রাজিল আছে ‘সি’ গ্রুপে। বিশ্বকাপের আগে দুই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সেলেসাওরা। সেই দলে থাকবেন না এই তারকা।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মার্চে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচের জন্য নেইমারকে দলে ডাকছেন না। দীর্ঘদিন চোটে ভোগার পর সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন তিনি। তবে আনচেলত্তি চান, আন্তর্জাতিক ফুটবলে ফেরার আগে ক্লাব পর্যায়ে নিজের ছন্দ ও ফিটনেস পুরোপুরি ফিরে পান নেইমার।
আগামী মার্চে যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রতিপক্ষ ফান্স ও ক্রোয়েশিয়া। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই ম্যাচগুলোতে নতুন ও বিকল্প খেলোয়াড়দের পরীক্ষা করতে চান আনচেলত্তি। ব্রাজিল দলের কোচিং স্টাফ নেইমারের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে।
মৌসুমের শেষভাগে তার ফিটনেস সন্তোষজনক হলে আবারও জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে।
২০২৬ বিশ্বকাপের আগে দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় গড়ে তুলতে চায় ব্রাজিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নেইমারের প্রত্যাবর্তন নিয়ে সতর্ক থাকছে টিম ম্যানেজমেন্ট।