আর্জেন্টিনার একাদশে হতে পারে ২ পরিবর্তন

আর্জেন্টিনার একাদশে হতে পারে ২ পরিবর্তন
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। তবু দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে পরিবর্তন আসতে পারে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি অন্তত দুটি পজিশনে পরিবর্তন আনতে পারেন, যার মধ্যে সবচেয়ে বড় আলোচনা আক্রমণভাগ নিয়ে।
আলজেরিয়ার বিপক্ষে লাউতারো মার্তিনেজ শুরুর একাদশে থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কার্যকারিতা দেখিয়েছেন হুলিয়ান আলভারেজ।
স্কালোনির পরিকল্পনা ছিল চোট থেকে সেরে ওঠা আলভারেজকে ছন্দে ফিরিয়ে আনা। সেই পরিকল্পনা সফল হয়েছে। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ এবং অস্ট্রিয়ার বিপক্ষে শুরুর একাদশে ফেরার দৌড়ে এগিয়ে।
প্রথম ম্যাচে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল ও অ্যালেক্সিস মাক আলিস্টারের সঙ্গে চতুর্থ মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন থিয়াগো আলমাদা। তবে আলমাদা তেমন কিছু করতে পারেননি।
অন্যদিকে দ্বিতীয়ার্ধে নিকোলাস গঞ্জালেস মাঠে নামার পর আর্জেন্টিনার আক্রমণে আসে ভিন্ন মাত্রা। প্রতিপক্ষ রক্ষণকে বাড়তি চাপে ফেলেন তিনি। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে স্কালোনি কি আরও আক্রমণাত্মক কৌশল নেবেন, নাকি আলমাদার ওপর আস্থা রাখবেন সেটাই দেখার।

বিশ্বকাপ ম্যাচের সময় বিশৃঙ্খলা, প্রেপ্তার ৬