রেফারির দিকে পাথর ছুঁড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
রেফারির দিকে পাথর ছুঁড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার
ফুটবল (প্রতীকী ছবি)

ফুটবল মাঠে আগ্রাসী আচরণের নজির পুরোনো। তবে এবার রেফারির দিকে পাথর ছুঁড়ে মারেন ইকুয়েডরের এক ফুটবলার। অস্ত্রোপচারও করতে হয় সেই রেফারিকে এবং তার সেরে উঠতে দুই মাস লেগেছে। এ ঘটনায় জন পারলাজা নামে ওই ফুটবলারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ইকুয়েডরের ফুটবল ফেডারেশন (এফইএফ) জানিয়েছে, ‘সহকারী রেফারি গুরুতর আঘাত পেয়েছিলেন, যে কারণে তার অস্ত্রোপচারের প্রয়োজন হয় এবং সুস্থ হতে ৬০ দিন সময় লাগে।’

ইকুয়েডরের তৃতীয় স্তরের ম্যাচে গত ১৭ অক্টোবর ক্লাব সিউদাদ দি ইয়ান্তজাজা ও ক্লাব রিও আগারসিওর ম্যাচে পাথর মারার ঘটনাটি ঘটে।

সহকারী রেফারি লেনিন জিওভানি ওজেদাকে নুনিয়েজকে পাথর মেরে আঘাতের পর ম্যাচটি স্থগিত হয়।

শৃঙ্খলা কমিটি পারলাজাকে ম্যাচ অফিসিয়ালের ওপর শারীরিক আগ্রাসনের জন্য দায়ী সাব্যস্ত করেছে এবং তাকে ফুটবল-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে।

এফইএফ ফিফার কাছে অনুরোধ জানাবে, যেন এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করা হয়।

/টিই/