শিরোনাম

বিশ্বকাপের আগে শীর্ষে ফিরলো ফ্রান্স

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের আগে শীর্ষে ফিরলো ফ্রান্স
ফ্রান্স ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের বছরে (২০১৮) ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ফ্রান্স। ২০২৬ বিশ্বকাপের আগে তারা শীর্ষে উঠলো। সবশেষ হালনাগাদ র‌্যাংকিংয়ে স্পেনকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলো কিলিয়ান এমবাপ্পেরা।

বিশ্বকাপের আগে সবশেষ ফিফা উইন্ডোতে দুটি প্রীতি মাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারিয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে দেশমসের দল। এবারের আগে সবশেষ শীর্ষে ছিল তারা ২০১৮ সালের সেপ্টেম্বরে।

আগে শীর্ষে থাকা স্পেন নেমে গেছে দুইয়ে। প্রীতি ম্যাচে সাবির্য়াকে হারালেও, পরের ম্যাচে মিশরের সঙ্গে ড্র করে শীর্ষস্থান হারালো ইউরো চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা মৌরিতানিয়াকে হারানোর পর জাম্বিয়াকে বিধ্বস্ত করে তোরা ৫-০ গোলে। তবু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এখন আছে তিনে। মূলত ফ্রান্সের উন্নতির কারণেই নেমে যেতে হয়েছে লিওনেল স্কালোনির দলকে।

চারে আগের মতোই আছে ইংল্যান্ড। প্রীতি ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র করার পর, যুক্তরাষ্ট্রকে হারিয়ে এক ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে পর্তুগাল। পাঁচ থেকে ছয়ে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলেও, আগের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল।

শীর্ষ দশের অন্য জায়গাগুলোতে পরিবর্তন নেই। সাতে নেদালরল্যান্ডস, আটে মরক্কো, নয়ে বেলজিয়াম ও দশে আছে জার্মানি।

টানা তৃতীয়বার বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ইতালি এক ধাপ এগিয়ে উঠেছে ১২ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮১ নম্বরে আছে এখন বাংলাদেশ।

এবারে হালনাগাদে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে ভিয়েতনামের। শেষ ৫ ম্যাচেই জয়ী এশিয়ার দেশটি ৯ ধাপ এগিয়ে এখন আছে ৯৯ নম্বরে।

এবারের বিশ্বকাপে জায়গা করে নেওয়া ৪৮ দলের মধ্যে ৩৭টি র‌্যাঙ্কিংয়ে আছে শীর্ষ পঞ্চাশের মধ্যে।

/টিই/