মেসির সঙ্গে ওতামেন্দিরও শেষ ম্যাচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির সঙ্গে ওতামেন্দিরও শেষ ম্যাচ
নিকোলাস ওতামেন্দি ও লিওনেল মেসি

বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন নিকোলাস ওতামেন্দি। তবে মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বিশেষভাবে তাকে দলে ফেরান কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনা দলের সঙ্গে শেষ অনুশীলনের ছবি পোস্ট করে ওতামেন্দি লিখেছেন, ‘আজ আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে আমার শেষ অনুশীলন ছিল। যদিও চেষ্টা করেছিলাম অন্য যেকোনো দিনের মতোই এটাকে নিতে, কিন্তু প্রথম মুহূর্ত থেকেই জানতাম, আর কিছুই কখনো আগের মতো থাকবে না।’

এরপর নিজের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে ওতামেন্দি লেখেন, ‘মাঠের প্রতিটি কোণ যেন কোনো না কোনো গল্প ধরে রেখেছিল। জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করা শুধু একটি স্বপ্ন পূরণ ছিল না; এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি।’

আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান ওতামেন্দি। তবে সবচেয়ে আবেগঘন ছিল মেসিকে উদ্দেশ্য করে তার বার্তা। তিনি লিখেছেন, ‘বিশেষ একটি দিন। কারণ এটি সর্বকালের সেরা খেলোয়াড়ের দিন। তোমার গল্পের অংশ হতে পারাটা আমার জন্য ছিল গর্বের, ছোট্ট মানুষ।’

শেষে জাতীয় দলকে বিদায় জানান ওতামেন্দি।

/টিই/