আইএল টি-টোয়েন্টির সূচি প্রকাশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আইএল টি-টোয়েন্টির সূচি প্রকাশ
২১ নভেম্বর শুরু হবে আইএল টি-টোয়েন্টির ৫ম আসর

বিশ্ব ক্রিকেটের তারকাদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আবারও বসতে যাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট আসর। ২১ নভেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে ডিপি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল লীগ টি-টোয়েন্টি (আইএলটি২০)-র নতুন মৌসুম। মাসব্যাপী এ ক্রিকেটযজ্ঞের পর্দা নামবে ২০শে ডিসেম্বর।

উদ্বোধনী দিন সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স এবং রানার্সআপ এমআই এমিরেটস। সূচি অনুযায়ী, টুর্নামেন্টের সন্ধ্যার প্রতিটি ম্যাচই নির্দিষ্ট এই সময়ে শুরু হবে। পরদিন ২২শে নভেম্বর ক্রিকেটপ্রেমীরা উপভোগ করবেন জোড়া লড়াই। দুপুর ২টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে শারজাহ ওয়ারিয়র্স ও গালফ জায়ান্টস। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় দুবাইতে স্বাগতিক দুবাই ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে আবুধাবি নাইট রাইডার্স।

আইএল টি-টোয়েন্টির সূচি
আইএল টি-টোয়েন্টির সূচি

২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে বিশেষ দুটি ম্যাচ রাখা হয়েছে। বিকেলে আবুধাবিতে ডেজার্ট ভাইপার্সের মুখোমুখি হবে আবুধাবি নাইট রাইডার্স এবং সন্ধ্যায় দুবাইতে এমআই এমিরেটসের বিপক্ষে লড়বে দুবাই ক্যাপিটালস।

লিগ পর্বে মোট ৩০টি ম্যাচ খেলা হবে। প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। লিগ পর্ব শেষে টেবিলের শীর্ষ ৪ দল জায়গা পাবে প্লে-অফে। ১৬ ডিসেম্বর কোয়ালিফায়ার-১ দিয়ে আবুধাবিতে শেষ চারের লড়াই শুরু হবে। এরপর ১৭ ডিসেম্বর দুবাইতে এলিমিনেটর এবং ১৮ ডিসেম্বর শারজায় অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার-২।

সর্বশেষ ২০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। পুরো টুর্নামেন্টের মধ্যে দুবাইতে ১৫টি, আবুধাবিতে ১১টি এবং শারজায় ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

/এমএকে/