ভক্তদের দুঃসংবাদ দিলেন ইয়ামাল

ভক্তদের দুঃসংবাদ দিলেন ইয়ামাল
সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে খেলতে নেমেছে স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। তবে প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে স্পেন। যদিও ওই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন ইয়ামাল। তবে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি। মাত্র দুইটা শট নিতে পেরেছিলেন তিনি। এবার সৌদি আরবের বিপক্ষে আসন্ন ম্যাচেও তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম।
রবিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে লড়বে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। তবে এই ম্যাচেও পুরো সময় খেলতে পারবেন না তিনি। স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক আরটিভিইকে ইয়ামাল বলেছেন, ‘আমি ভালো আছি, ভালো অনুভব করছি। কিন্তু (৯০ মিনিট খেলা) এখনও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, ‘আমি এখনও মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। পুরো ম্যাচ খেলার সময় এখনও আসেনি। তবে কোচ যত মিনিট চাইবেন, আমি খেলতে পারব।’
সৌদি আরবের পর ‘এইচ’ গ্রুপের অন্যতম ফেবারিট দল উরুগুয়ের বিপক্ষে খেলবে স্পেন। ম্যাচটি গ্রুপের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখতে পারে। তাই ইয়ামালকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়া স্প্যানিশদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
ইয়ামালের মতোই চোট নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছেন সতীর্থ ফরোয়ার্ড নিকো উইলিয়ামস। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন ইয়ামাল। ১৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘শারীরিকভাবে সে আমার চেয়েও ভালো অবস্থায় আছে। আমরা কোনো তাড়াহুড়ো করছি না। আমাদের দলে বিশ্বমানের অনেক খেলোয়াড় আছে এবং আমাদের ধাপে ধাপে এগোতে হবে।’
স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল অল্প বয়সেই অন্যতম ফেবারিট হিসেবে এসেছেন। ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে সেইসব কিংবদন্তিদের সঙ্গে খেলছেন, যাদের খেলা দেখে তিনি বড় হয়েছেন। ফুটবলের অন্যতম উজ্জ্বল তরুণ তারকা হিসেবে অভিষেক করছেন তিনি। স্পেনের ২০২৪ উয়েফা ইউরো জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং টুর্নামেন্টে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। এবারও তার সামনে সেই সুযোগ রয়েছে।

আমার আইডল নেইমার, কিন্তু সর্বকালের সেরা মেসি: ইয়ামাল