শিরোনাম
সরাসরি

হাইতিকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠলো ব্রাজিলের স্বস্তির জয়

০৯: ৪৭

আবার অফসাইডে গোল বাতিল

ম্যাচের ৭৮ মিনিটে হাইতির জালে বল পাঠান বদলি নামা এনদ্রিক। তবে আবারও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

ম্যাচে এ নিয়ে ব্রাজিলের দুইটি গোল বাতিল হলো অফসাইডে। এর আগে রাফিনিয়ার গোল বাতিল হয়েছিল একই কারণে।

০৯: ৪৭

দুই পরিবর্তন আনলেন আনচেলত্তি

৬৪ মিনিটে দুটি পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। জোড়া গোল করা কুনিয়া এবং লুকাস পাকেতাকে বদলি করেছেন আনচেলত্তি। তাদের দুজনের বদলে মাঠে নেমেছেন এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। পরের মিনিটেই হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ডিফেন্ডার ডগলাস সান্তোস।