শিরোনাম

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা হিজবুল্লাহর

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা হিজবুল্লাহর
হিজবুল্লাহ-সংশ্লিষ্ট স্থাপনা দাবি করে লেবাননে নির্বিচারে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডুলি

ইসরায়েলের পর এবার যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকরের ঘোষণা দিয়েছে লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ।

দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দলটি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করেছে।

এর আগে, শুক্রবার (১৯ জুন) নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তার লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানান। তিনি বলেন, লেবাননের স্থানীয় সময় বিকাল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু পরে একজন মুখপাত্র বলেছেন, তাদের বাহিনী তাৎক্ষণিক হুমকিগুলো দূর করা অব্যাহত রাখবে।

এই সিদ্ধান্তটি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর দুই দেশের মধ্যে আলোচনা করার কথা ছিল। তবে লেবাননে ইসরায়েলি হামলায় সেটা ভেস্তে যেতে বসেছিল।

এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননের দক্ষিণে নাবাতিয়েহ এলাকায় হামলা চালায়। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহির হামলায় ৪ জন ইসরায়েলি সৈন্যও নিহত হয়েছে।

তবে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪৭ জন নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা, বিবিসি, রয়টার্স

/জেএইচ/