পুলিশের পোশাকে আবারও পরিবর্তন

পুলিশের পোশাকে আবারও পরিবর্তন
সিটিজেন ডেস্ক

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধিত বিধিমালা অনুযায়ী, জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল (ডিপ ব্লু) রঙের শার্ট এবং খাকি রঙের ট্রাউজার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের সদস্যদের শার্টের রং হবে হালকা জলপাই (লাইট অলিভ)।
বৃহস্পতিবার (১৮ জুন) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারার ক্ষমতাবলে সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর সংশোধনী প্রকাশ করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে ডিপ ব্লু শার্ট এবং কফি (শেইল) রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার ব্যবহার করা হবে। একই সঙ্গে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও ডিপ ব্লু নির্ধারণ করা হয়েছে।
তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে আলাদা বিধান রাখা হয়েছে। এসব ইউনিটের সদস্যদের শার্ট ও জ্যাকেট হবে লাইট অলিভ রঙের।
নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, তারা ডিপ ব্লু শাড়ির সঙ্গে ডিপ ব্লু ব্লাউজ পরতে পারবেন। আর মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের জন্য ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্য কিংবা যারা ব্যক্তিগত কারণে মাথা ঢেকে রাখতে চান, তারা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গেজেটে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষর রয়েছে। নতুন এই সংশোধনীর মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটের ইউনিফর্মে রঙগত পার্থক্য আরও স্পষ্ট করা হয়েছে।