বিশ্বকাপের আগে সরে দাঁড়ালেন মরক্কোর কোচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক

মরক্কো জাতীয় দলের প্রধান কোচ ওয়ালিদ রেগরাগুই বৃহস্পতিবার (৫ মার্চ) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বিশ্বকাপ শুরুর তিন মাস আগে তার এই সিদ্ধান্তে দেশটির ফুটবল অঙ্গনে চমক তৈরি হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই রেগরাগুইয়ের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। প্রায় চার বছর দায়িত্ব পালনের পর ক্লান্তির কথা উল্লেখ করে কোচের পদ থেকে সরে দাঁড়ালেন।
২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে তুলে ইতিহাস গড়েছিলেন রেগরাগুই। কোনো আফ্রিকান দেশের জন্য সেটিই ছিল বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য। তার অধীনে মরক্কো দল ৪৯ ম্যাচে ৩৬টি জয়, ৮টি ড্র ও মাত্র ৫টি হেরেছে।
জানা গেছে, মরক্কোর নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন মোহাম্মদ ওয়াহবি। গত বছর চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে মরক্কো দলকে শিরোপা জিতিয়েছিলেন তিনি।
এদিকে মরক্কো অধিনায়ক আশরাফ হাকিমি সামাজিক যোগাযোগমাধ্যমে রেগরাগুইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘মরক্কো জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার নেতৃত্ব, আবেগ ও দৃষ্টিভঙ্গি শুধু খেলোয়াড়দের নয়, পুরো দেশ এবং বিশ্বের কোটি ভক্তকে অনুপ্রাণিত করেছে।’
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মরক্কো এ মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে—২৭ মার্চ মাদ্রিদে ইকুয়েডরের বিপক্ষে, চার দিন পর ফ্রান্সের লেন্সে প্যারাগুয়ের মুখোমুখি হবে তারা।
২০২৬ বিশ্বকাপে মরক্কো খেলবে গ্রুপ ‘সি’ তে, যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতি।