১১ ঘণ্টা পর ম্যাচ, এখনো পৌঁছায়নি আর্জেন্টিনার প্রতিপক্ষ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা জাতীয় দল এরই মধ্যে ফিফা উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলেছে। বাংলাদেশ সময় রবিবার সকাল ৬টায় মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলার কথা আর্জেন্টিনার। তবে প্রতিপক্ষ দল সময়মতো মাঠে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আন্তর্জাতিক বিরতিতে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে স্থানীয় সময় শনিবার মাঠে নামার কথা আর্জেন্টিনার। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেও নিশ্চিত নয়, প্রতিপক্ষ হিসেবে বুরকিনা ফাসোকে পাওয়া যাবে কি না।
জানা গেছে, দক্ষিণ আমেরিকাগামী ভাড়া করা বিমান শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ার পর কয়েক দিন মরক্কোয় আটকে ছিল দলটি।
বিকল্প যাতায়াতের ব্যবস্থা করা হলেও তাতে অনেক বেশি সময় লাগার পাশাপাশি একাধিকবার ফ্লাইট পরিবর্তনের প্রয়োজন। সেই কারণে কয়েকজন খেলোয়াড় বিকল্প ভ্রমণব্যবস্থা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এতে আর্জেন্টিনার বিপক্ষে তাদের প্রীতি ম্যাচটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ‘দিয়ারিও ওলে’ জানিয়েছে, বুরকিনা ফাসোর দল আর্জেন্টিনার উদ্দেশে রওনা দিয়েছে এবং ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বুয়েনস এইরেসে পৌঁছানোর কথা রয়েছে।
তবে দলের কয়েকজন সদস্য সফরে যাননি বলে জানা গেছে। তাদের জায়গায় যুব দলের খেলোয়াড়কে দলে নেওয়া হয়েছে। এই অবস্থায় বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতির জন্য পরিস্থিতিটা যে মোটেও আদর্শ নয়, সেটি বলাই যায়।
এই ম্যাচের পর আর্জেন্টিনা খেলবে বেনিনের বিপক্ষে। সেই ম্যাচে খেলবেন লিওনেল মেসি। সেটিই হবে জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। ম্যাচটি হবে বাংলাদেশ সময় বুধবার ভোরে।

ব্যালন ডি’অরে নিজের পছন্দের কথা জানালেন দোন্নারুমা
বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি